জমি না থাকলেই মিলবে ৪০০০ টাকা, ক্যাম্পে আনুন এই কাগজগুলি

পশ্চিমবঙ্গের বাসিন্দারা যাদের নিজের জমি আছে তারা তো কৃষক বন্ধুর টাকা পাচ্ছে। এবার ভুমিহীন কৃষক অর্থাৎ যাদের নিজের কোনো জমি নেই তাদেরকও সরকার ৪০০০ টাকা দেবে। যারা অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে তারা এই সুবিধা পাবে। এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে এবং কী কী কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট লাগবে তা আজকে বিস্তারিত জানতে পারবেন।

প্রকল্পের সুবিধা কারা পাবে?

ভূমিহীন ক্ষেতমজুরদের এই প্রকল্পে সবাই আবেদন করতে পারবে না, বেশ কিছু নিয়ম আছে এই প্রকল্পে আবেদন করার জন্য।

  • কৃষক বন্ধু প্রকল্পের অধীনে টাকা পেলে এই প্রকল্পে আবেদন করা যাবেনা।
  • আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • যাদের নিজের নামে কোনো জমি নেই এবং অন্যের জমিতে শ্রম দিয়ে বা কাজ করে জীবিকা চালায় তারা আবেদন করতে পারবে।
  • বর্গাদার বা ভাগচাষী হলে এই প্রকল্পে আবেদন করা যাবেনা।

প্রকল্পে কী সুবিধা পাওয়া যাবে?

প্রকল্পের অধীনে আবেদনকারীকে বছরে ৪০০০ টাকা দেওয়া হবে। এই অনুদানের টাকা বছরে ২ টি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে রাজ্য সরকার।

আবেদন করার পদ্ধতি

রাজ্য সরকারের তরফ থেকে এখন দুয়ারে সরকার এর মতো ক্যাম্প চালানো হচ্ছে, ঐ ক্যাম্পে যুব সাথী, লক্ষ্মীর ভান্ডারের সাথে এই প্রকল্পের জন্যও আবেদনপত্র গ্রহন করা হচ্ছে। তাই প্রথমে আপনাকে ভূমিহীন ক্ষেত মজুরদের আর্থিক সহায়তার ক্যাম্পে গিয়ে একটি ফর্ম নিতে হবে। তারপর ঐ ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে তার সাথে দরকারি কাগজপত্র যোগ করে জমা করে দিতে হবে।

কী কী ডকুমেন্ট লাগবে?

ভুমিহীন ক্ষেতমজুরদের জন্য আর্থিক সহায়তার এই প্রকল্পে আবেদন করতে হবে বেশ কিছু কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট লাগবে, সেগুলি হলো-

  • ভোটার কার্ড
  • আধার কার্ড
  • ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স
  • মোবাইল নম্বর (আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা)
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডার ও যুবসাথীতে একসাথে আবেদন চলছে, কীভাবে করবেন জেনে নিন

Leave a Comment