Yogyashree Prakalpa 2026: যোগ্যশ্রী প্রকল্পে ঢুকবে ৩০০০ টাকা, কারা পাবে জানেন কি?

যুব সাথী প্রকল্পের আবহে এবার আর একটি সরকারি প্রকল্প নিয়েও সুখবর, যোগ্যশ্রী প্রকল্প। আমাদের রাজ্যে এমন অনেক মেধাবী ছাত্র=ছাত্রী রয়েছে যারা টাকা অভাবে পড়াশোনা করতে পারেনা। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরেও কতই ছেলে-মেয়ে হারিয়ে যায়। তাদের কথা মাথায় রেখে এবার পশ্চিমবঙ্গ সরকার যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করল। 

কারা এই যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করতে হবে কত টাকা সুবিধা কীভাবে পাওয়া যায় সুবকিছুই একে একে জেনে নেওয়া যাক।

যোগ্যশ্রী প্রকল্প ২০২৬ 

রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রী যারা ২০২৭ সালে NEET, JEE, WBJEE পরীক্ষা দেবে তাদের প্রশিক্ষণের মাধ্যমে ১০ মাসে মোট ৩০০০ টাকা দেওয়া হবে। প্রতি সপ্তাহে ২ দিন, শনি এবং রবিবার চার ঘন্টা করে ক্লাস হবে। প্রতি ক্লাস অ্যাটেন্ড করার জন্য ৩০০ টাকা করে দেওয়া হবে। এই টাকা ১০ মাস ধরে দেওয়া হবে। 

কারা পাবে যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা?

  • ২০২৭ সালে যেসমস্ত ছাত্র-ছাত্রী (NEET), (JEE), (WBJEE) পরীক্ষা দেবে তাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে।
  • এই যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে।

যোগ্যশ্রী প্রকল্পের আবেদন পদ্ধতি

অনলাইন এবং অফিলাইন দুইভাবেই যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে অনলাইন ফর্ম ফিল করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে এই মূহুর্তে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করা যাবেনা।

এখন শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। পূর্ব মেদিনীপুর জেলায় ৭ টি শিবিরের আয়োজন করা হয়েছে, সেখানে ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী রাজ্যের অন্যান্য জেলাতেও এই প্রকল্পে আবেদন করা যাবে বলে জানা গিয়েছে।

Yogyashree Prakalpa: Apply Online

আরও পড়ুনঃ যুব সাথীর ফর্ম বাতিল হবে! ফিল আপের সময় এই ভুলগুলি করলেই

Leave a Comment