Banglar Yuva Sathi Status Check: যুব সাথীর ফর্ম ঠিকঠাক জমা হলো কিনা স্ট্যাটাস চেক করুন

অফলাইনে ক্যাম্পে গিয়ে বা অনলাইনে যারা যুব সাথী প্রকল্পের আবেদন চলছে। যারা ইতিমধ্যে আবেদন করেছে তাদের মনে এখন একটাই প্রশ্ন ফর্ম ঠিকঠাক জমা হলো কিনা। তাই আজকে আমরা বাংলার যুব সাথী্র স্ট্যাটাস কীভাবে চেক করতে হবে সেই সম্পর্কে জানাবো। আপনিও জমা ফর্ম জমা করে থাকেন তবে অবশ্যই বিস্তারিত জেনে নিন।

১৫ ফেব্রুয়ারি থেকে যুব সাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আবেদন চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত।

Banglar Yuva Sathi Status Check Process

  • যুব সাথীর আবেদনের স্ট্যাটাস চেক করতে গেলে প্রথমেই মোবাইল বা কম্পিউটার এর যেকোনো ব্রাউজার ওপেন করে “apas” লিখে সার্চ করতে হবে।
  • সার্চ এর প্রথম রেজাল্টের লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • পরের পেজের বামদিকে “Check Status” লেখার উপর ক্লিক করবেন।
  • নতুন পেজ ওপেন হলে সেখানে মোবাইল নম্বর এবং ক্যাপচা দিতে হবে।
  • এরপর রেজিস্টার্ড মোবাইলে একটি OTP আসবে, সেটি দিতে হবে।
  • পরের পেজ ওপেন হলে যুব সাথীর আবেদনের স্ট্যাটাস দেখা যাবে।

যুব সাথীর স্ট্যাটাসে কী কী দেখা যেতে পারে?

  • Your Application Form Has Been Submitted Successfully- আবেদন সঠিকভাবে জমা করা হয়েছে।
  • Your Application Checked- আবেদন যাচাই করা হয়েছে।
  • Your Application Rejected- আবেদন বাতিল করে দেওয়া হয়েছে।

ক্যাম্পে আবেদনপত্র জমা দিলে করণীয়

এই মূহুর্তে যারা অনলাইনে নিজে থেকে যুব সাথী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করেছে তাদের স্ট্যাটাস দেখা যাচ্ছে। আর যারা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করে এসেছে তাদের বেশিরভাগ স্ট্যাটাস দেখা যাচ্ছে না। আপনি যদি অফলাইনে অর্থাৎ ক্যাম্পে গিয়ে আবেদন করে থাকেন তবে উপরের দেওয়া পদ্ধতি অনুসরন করে একবার মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস দেখা যাচ্ছে কিনা চেক করুন।

স্ট্যাটাস না দেখালে কী করবেন? 

যদি স্ট্যাটাস না দেখায় তবে কিছুদিন অপেক্ষা করুন। এই মূহুর্তে রাজ্যের বিভিন্ন বিধানসভার নির্দিষ্ট ক্যাম্পে বাংলার যুব সাথীর জন্য আবেদন ফর্ম জমা নেওয়া হচ্ছে। পরে যখন একে একে অনলাইনে ডেটা এনট্রির প্রক্রিয়া সম্পন্ন হবে তখন স্ট্যাটাস দেখা যাবে। 

Yuva Sathi: Status Check

আরও পড়ুনঃ যুব সাথীর ফর্ম বাতিল হবে! ফিল আপের সময় এই ভুলগুলি করলেই

Leave a Comment