পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে একসাথে রাজ্যের সরকারি বিভিন্ন প্রকল্পে আবেদন করার সুযোগ পাওয়া যাচ্ছে। গত রবিবার ১৫ ফেব্রুয়ারি থেকে ক্যাম্পগুলিতে আবেদনপত্র গ্রহন করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুব সাথী সহ বিভিন্ন প্রকল্পগুলিতে আবেদন করা যাচ্ছে।
দুয়ারে সরকারের মতো ক্যাম্পে আবেদন
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করে বিভিন্ন প্রকল্পে জন্য আবেদনপত্র গ্রহনের কাজ করছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। এই ক্যাম্পগুলিতে যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার, ভূমিহীন খেতমজুরদের বার্ষিক চার হাজার টাকার আর্থিক সহায়তা সহ অন্যান্য প্রকল্পে আবেদন করা যাবে।
লক্ষ্মীর ভান্ডারের অর্থিক অনুদান
সম্প্রতি রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের আর্থিক অনুদানের পরিমান ৫০০ টাকা বাড়িয়েছে। এখন সাধারন শ্রেনির মহিলারা মাসে ১৫০০ টাকা এবং SC, ST শ্রেনির মহিলারা মাসে ১৭০০ টাকা করে পাবে। বর্তমানে রাজ্যের প্রায় ২ কোটি ৪১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাচ্ছে। নতুন করে আবেদনের ভিত্তিতে আরও ২০ লক্ষ ৬২ হাজার মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
লক্ষ্মীর ভান্ডারের জন্য দরকারি ডকুমেন্ট
নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য যেসমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল-
১. আধার কার্ড
২. ব্যাংক অ্যাকাউন্ট পাসবুকের প্রথম পাতার জেরক্স
৩. পাসপোর্ট সাইজের ছবি
৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
ক্যাম্পগুলিতে লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি যুব সাথী প্রকল্পের জন্য আলাদা আলাদা করে আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলছে। সরকারি ঘোষনা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলে আর যুব সাথীর জন্য আবেদন করা যাবেনা। তবে কেউ যদি যুব সাথী না করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে তবে কোনো সমস্যা নেই। সুব সাথী এবং লক্ষ্মীর ভান্ডারের মাসিক আর্থিক অনুদানের পরিমান একই হওয়ায় কোনো মহিলার বয়স যদি ২৫ বছর হয়ে থাকে তবে তার জন্য লক্ষ্মীর ভান্ডারে আবেদন করাই ভালো।
আরও পড়ুনঃ বাংলার যুব সাথী অনলাইনে আবেদন, স্টেপ বাই স্টেপ প্রসেস
