Banglar Yuva Sathi Online Application: বাংলার যুব সাথী অনলাইনে আবেদন, স্টেপ বাই স্টেপ প্রসেস

রাজ্য সরকারের ঘোষনা অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি, রবিবার থেকে বাংলার যুব সাথী প্রকল্পে আবেদন শুরু হয়েছে। প্রকল্পের কথা জানানোর পর প্রথমে শুধুমাত্র অফলাইনে আবেদন করা যাবে বলা হলেও এখন অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হলো। পশ্চিমবঙ্গের অনেক ছেলে-মেয়েই ইতিমধ্যে ক্যাম্পে গিয়ে তাদের কাগজ জমা করে এসেছে।

এখন অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর তাদের মনে প্রশ্ন জাগছে- আবার কি অনলাইনে আবেদন করতে হবে? আজকে আমরা যুব সাথী প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া, কোন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সেইসাথে যারা অফলাইনে অর্থাৎ ক্যাম্পে গিয়ে আবেদন করে এসেছে এখন তারা কী করবে সেই সম্পর্কে জানাবো।

Banglar Yuva Sathi Online Application Process

প্রথমে বাংলার যুব সাথীর অফিসিয়াল পোর্টাল ওপেন করতে হবে। সেখানে বাম দিকে থাকা Apply Online লেখার উপর ক্লিক করতে হবে। এরপর নতুন পেজ খুলবে, সেখানে মোবাইল নম্বর দিতে হবে এবং Captcha ফিল করে Get OTP/Secret PIN বাটনে ক্লিক করতে হবে। তারপর মোবাইলে OTP আসবে এবং সেটা দিতে হবে।

এরপর আবেদন করার মেন পেজ ওপেন হবে, এখানে আবেদনকারীকে তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন ফর্মটি ফিলাপ করতে হবে এবং Save Basic Details বাটনে ক্লিক করে করতে হবে। 

এবার ডকুমেন্ট আপলোড এর কাজ। বিভিন্ন ডকুমেন্ট এর PDF কপি সিলেক্ট করে Save Documents লেখার উপর ক্লিক করতে হবে। তারপর Self Declaration দিয়ে নিচের বক্সে টিক দিয়ে নিচে থাকা Final Submit বাটনে ক্লিক করে অনলাইন ফর্ম ফিলাপ কমপ্লিট করতে হবে। 

Banglar Yuva Sathi Documents List

বাংলার যুব সাথী প্রকল্পে অনলাইনে আবেদন করার সময় ৮ টি ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ বানিয়ে সেগুলি অনলাইনে আপলোড করতে হবে। কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তার লিস্ট করে নীচে দেওয়া হলো-

  1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  2. মাধ্যমিকের মার্কশীট/মাধ্যমিক পাশ সার্টিফিকেট
  3. আধার কার্ড
  4. ভোটার কার্ড
  5. ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পেজ এর
  6. SC/ST/OBC সার্টিফিকেট (যদি থাকে)
  7. রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি
  8. আবেদনকারীর সই 

বিঃদ্রঃ এই সমস্ত ডকুমেন্ট গুলি 2 MB এর মধ্যে PDF বানিয়ে আপলোড করতে হবে। 

যারা ক্যাম্পে আবেদন করেছে তার কী করবে?

২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ ছেলে-মেয়ে যারা ক্যাম্পে গিয়ে যুব সাথী প্রকল্পে আবেদন করেছে তাদের অফলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তবে কয়েকদিনের মধ্যে যদি মোবাইলে Application Number না আসে তবে পুনরায় আপনি অনলাইনে আবেদন করতে পারেন। 

Banglar Yuva Sathi Apply Online

আরও পড়ুনঃ যুব সাথী প্রকল্প চালু হলো! তাহলে এবার কি বন্ধ হবে যুবশ্রী প্রকল্প?

Leave a Comment