HS Exam 2026: এবার উচ্চ মাধ্যমিকে হবে ৩ ধরণের পরীক্ষা

২০২৬ উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে একটু অন্য রকম। একসাথে উচ্চমাধ্যমিকের ৩ টি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় থাকবে বাড়তি সতর্কতা। এবারের  HS পরীক্ষা শুরু হবে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে। গত বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে উচ্চ মাধ্যমিকের সেমেস্টার ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে। 

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন- উচ্চ মাধ্যমিক স্তরে এই প্রথমবার নতুন সেমেস্টার প্রক্রিয়ায় এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। 

২০২৬ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ৩ ধরনের পরীক্ষার সব মিলিয়ে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৭ লাখ ১০ হাজার ৮১১ জন। 

২০২৬ এ তিন ধরনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা

এবার উচ্চ মাধ্যমিকে ৩ ধরনের পরীক্ষা হবে মোট ৮২২ টি মেন ভেন্যু এবং ২১০৩ টি সাব ভেন্যুতে। যে ৩ ধরনের পরীক্ষা হবে সেগুলি হলো- সেমেস্টার-iv, সেমেস্টার-iii Supplementary এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

উচ্চ মাধ্যমিকের থার্ড সেমেস্টারের পরীক্ষা হবে MCQ ভিত্তিক এবং ফোর্থ সেমেস্টারের পরীক্ষা হবে ব্যাখ্যামূলক। 

নিয়ম যেগুলি না মানলে বাতিল হবে HS পরীক্ষা

মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যও বেশ কিছু নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যা না মানলে পরীক্ষা বাতিলও করা হতে পারে। এবার আমরা ঐ নিয়মগুলি একে একে জেনে নেবো-

১. পরীক্ষার হলে কোনো রকম মোবাইল নিয়ে প্রবেশ করা যাবেনা, ধরা পড়লে বাতিল হতে পারে পরীক্ষা।

২. স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর বা অন্য কোনো বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষা হলে ঢোকা যাবেনা।

৩. নকল করতে গিয়ে যদি ধরা পড়ে তবে পরীক্ষা বাতিল হবে।

ফোর্থ সেমেস্টারের পরীক্ষার উত্তরপত্রের নিয়মেও বদল হয়েছে। পরীক্ষার্থীরা এক্সট্রা কাগজ নিয়ে উত্তর লিখতে পারবে না। তাই ফালতু না লেখাই ভালো। সরাসরি প্রয়োজনীয় বিষয় লেখাটা জরুরী।

পরীক্ষার সময়সূচী

সেমেস্টার-iv এর পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

সেমেস্টার-iii Supplementary এর পরীক্ষার্থীদের পরীক্ষা দুপুর ১ টা থেকে ২ টো ১৫ মিনিট পর্যন্ত।

পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা হবে পুরোনো নিয়মেই হবে, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। 

আরও পড়ুনঃ যুব সাথীর টাকা ১ এপ্রিল থেকে ঢুকবে, এইভাবে আবেদন করতে হবে

Leave a Comment