যুব সাথী প্রকল্পের কথা ঘোষনা হতেই একটি প্রশ্ন উঠেছে, এবার কী যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে? রাজ্যের বিরোধী দলের বিভিন্ন নেতারা দাবী করতে শুরু করেছে যে এবার নাকি রাজ্যে আগের থেকে চালু থাকা যুবশ্রী প্রকল্প রাজ্য সরকার বন্ধ করে দেবে। সত্যিই কি যুব সাথী প্রকল্পের জন্য আগের প্রকল্পটি বন্ধ হয়ে যাবে তা জানবো আজকের এই প্রতিবেদনে।
যুব সাথী প্রকল্প সম্পূর্ণভাবে চালু হওয়ার পর যুবশ্রী প্রকল্প বন্ধ হবে না চালু থাকবে সেই বিষয়ে রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজেই জানিয়েছেন। তিনি বলেছেন-যুব সাথী প্রকল্প চালু হলেও আগের যুবশ্রী প্রকল্প কোনো মতেই বন্ধ হচ্ছে না।
২০২৬ বাজেটে যুব সাথী প্রকল্পের ঘোষনা
রাজ্য বিধানসভায় গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বাজেট পেশ করেছিলেন রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঐদিন একাধিক ক্ষেত্রের কাজের সাথে জড়িত ব্যাক্তিদের টাকা বাড়ানোর কথা ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনকার অন্যতম চমক ছিল যুব সাথী প্রকল্প।
যুব সাথী প্রকল্প ঘোষনা হওয়ার পরেই অনেকের মনেই প্রশ্ন উঠছিল, এবার কি তাহলে আগের থেকে যে যুবশ্রী প্রকল্প চালু রয়েছে সেটা কী বন্ধ হয়ে যাবে?
যুব সাথী প্রকল্পের টাকা ঢুকলে কী বন্ধ হবে যুবশ্রী প্রকল্প?
নতুন এই যুব সাথী প্রকল্প ঘোষনার পরেই বিরোধী দলগুলির নেতারা একে একে দাবি করতে শুরু করে। তারা দাবী করে এবার নাকি রাজ্য সরকার যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে। এই অপপ্রচারের কারনে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এরপরেই সাংবাদিক বৈঠকে অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান- “যুব সাথী প্রকল্প চালু হলেও যুবশ্রী প্রকল্প বন্ধ হচ্ছে না”।
দৈনিক ৫০ টাকা করে মিলবে বলে কটাক্ষ বিরোধী দলনেতার
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছিলেন- যুব সাথী প্রকল্পে মাত্র ৫০ টাকা করে দৈনিক হিসেবে দেওয়া হবে। অবশ্য এই কটাক্ষের কড়া জবাব দিয়েছেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন-“যে দেশের প্রধানমন্ত্রী প্রতি বছর ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বছরে ২ লাখ চাকরিরও ব্যবস্থা করতে পারেনা তাদের মুখে বেকারদের নিয়ে এমন কথা মানায় না”।
তিনি আরও স্পষ্ট জানান, যুব সাথী এবং যুবশ্রী প্রকল্প সম্পূর্ণ আলাদা। যুব সাথী প্রকল্পের লক্ষ্য হলো রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলা।মাধ্যমিক পাশ করা ছেলে-মেয়েদের উৎসাহ দিতে এই প্রকল্প চালু করা হচ্ছে। এর সুবিধা মিলবে ৫ বছর পর্যন্ত।
আরও পড়ুনঃ বাংলার যুব সাথী প্রকল্পের জন্য লাগবে এইসব ডকুমেন্ট? তারপর মাসে ১৫০০ টাকা পাবেন
