পশ্চিমবঙ্গের বেকার ছেলে-মেয়েদের জন্য নতুন সুখবর দিয়েছে মমতা সরকার। মাধ্যমিক পাশ হলেই যুব সাথী প্রকল্পে প্রতি মাসে মিলবে ১৫০০ টাকা। এতদিন তো রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিল। সেইসাথে এবার একদম নতুন প্রকল্পের কথা ঘোষনা করা সবাইকে চমকে দিল রাজ্য সরকার।
আমরা আজকের এই প্রতিবেদনে জানবো এই বাংলার যুব সাথী প্রকল্পে আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট অর্থাৎ কাগজপত্র লাগবে, কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবে না এবং কীভাবে আবেদন করা যাবে সেইসমস্ত বিষয় সম্পর্কে। আপনিও যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান বিস্তারে এই বিষয়ে ভালো করে জেনে নিন।
কারা যুব সাথী প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে পাবে?
পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশ যুবক-যুবতী যারা স্থায়ী কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত নয় তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। সেইসাথে প্রকল্পে আবেদন করার জন্য কমপক্ষে বয়স ২১ বছর হতে হবে।
কারা টাকা পাবেনা?
মাধ্যমিক পাশ না হলে টাকা পাওয়া যাবেনা। আবেদনকারী আগে থেকে যদি লক্ষ্মীর ভাণ্ডারের মতো কোনো প্রকল্পের টাকা প্রতি মাসে পেতে থাকে তবে তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। সেইসাথে ৪০ (চল্লিশ) বছরের বেশি বয়স হলেও তারা টাকা পাওয়ার জন্য যোগ্য নয়।
কেন এই প্রকল্প চালু করল রাজ্য সরকার?
পশ্চিমবঙ্গের যুব সমাজকে মাসিক আর্থিক সহায়তা প্রদান তথা কর্মসংস্থানের দিশা দেখানোর জন্য রাজ্য সরকার এই যুব সাথী প্রকল্পের সূচনা করেছে।
যুব সাথী প্রকল্পের জন্য দরকারি কী কী ডকুমেন্ট লাগবে?
বাংলার যুব সাথী প্রকল্পে আবেদন করার জন্য এইসমস্ত ডকুমেন্ট গুলি থাকতে হবে-
(১) আধার কার্ড
(২) ভোটার কার্ড
(৩) মাধ্যমিক পাশ সার্টিফিকেট
(৪) ব্যাংক অ্যাকাউন্ট (প্রথম পাতার জেরক্স)
(৫) মোবাইল নম্বর এবং ইমেল আইডি
(৬) জন্ম সার্টিফিকেট
যুব সাথী প্রকল্পের জন্য আবেদন কীভাবে করতে হবে?
বিভিন্ন খবর সূত্রে জানা যাচ্ছে, দুয়ারে সরকার ক্যাম্পে থেকে এই যুব সাথী প্রকল্পের আবেদন করা যাবে। খুব তাড়াতাড়ি এই প্রকল্পের জন্য অনলাইন পোর্টাল শুরু হবে সেখান থেকেও পরবর্তীতে আবেদন শুরু হয়ে যাবে। আবেদন শুরু হলে আমরা এখানে আপনাকে জানিয়ে দেবো।
