লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা তো বাড়লোই, তার সাথে রয়েছে আরও একটি সুখবর। প্রকল্পে নতুন করে আবেদনের জন্য প্রক্রিয়া হলো আরও সহজ। গত ৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্যের বাজের ২০২৬-২০২৭ পেশ হয়েছে। ঐ দিন রাজ্য সরকার একাধিক ক্ষেত্রে টাকা বাড়ানোর পাশাপাশি নতুন প্রকল্প শুরু কথাও জানিয়েছে।
এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারন শ্রেনির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে পেতে এখন থেকে তারা মাসে ১৫০০ টাকা। অন্য দিকে ST, SC শ্রেণীর মহিলারা মাসে পেত ১২০০ টাকা, নতুন ঘোষনার পর তারা এখন মাসে ১৭০০ টাকা করে পাবে। এই বাড়ার সাথে সাথে আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য সাথী কার্ড ছাড়াই লক্ষ্মীর ভান্ডার
এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী মহিলার নামে স্বাস্থ্য কার্ড থাকা বাধ্যতামূলক ছিল। এখন থেকে স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও এই প্রকল্পে আবেদন করতে পারা যাবে। গ্রামীণ এবং শহর এলাকার মহিলাদের আবেদন প্রক্রিয়া সহজ করে তোলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন
পশ্চিমবঙ্গের যেসমস্ত মহিলাদের বয়স ২৫ বছর হয়েছে তারা নতুন করা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারবে। আবেদন করা যাবে দুয়ারে সরকারে। আপনার যদি ২৫ বছর বয়স হয়ে থাকে তবে আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করে এই বিষয়ে জেনে নিতে পারেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে থাকতে হবে। ৬০ বছরের বেশি বয়স হয়ে গেলেই আপনাআপনি বার্ধক্য ভাতায় নাম উঠে যাবে।
আরও পড়ুনঃ বাংলার যুব সাথী প্রকল্পের জন্য লাগবে এইসব ডকুমেন্ট? তারপর মাসে ১৫০০ টাকা পাবেন
