Yuva Sathi Application: যুব সাথীর টাকা ১ এপ্রিল থেকে ঢুকবে, এইভাবে আবেদন করতে হবে

যুব সাথী প্রকল্পের কথা ঘোষনা হয়েছে গত ৫ ফেব্রুয়ারি। তখন জানানো হয়েছিল এই প্রকল্পের টাকা রাজ্যের বেকার যুবক-যুবতীদের অ্যাকাউন্টে আগামী ১৫ আগস্ট তারিখ ঢুকতে শুরু করবে। কিন্তু গতকাল অর্থাৎ ১০ ফেব্রুয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন-যুব সাথী প্রকল্পের টাকা ১৫ আগস্ট না, ১ এপ্রিল থেকে ঢুকবে।

এখন প্রশ্ন হলো এর জন্য ছেলে-মেয়েরা কীভাবে আবেদন করবে। আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাবো। আপনি যদি এই প্রকল্পের সুবিধা হিসেবে মাসিক ১৫০০ টাকা নিতে চান তবে অবশ্যই বিস্তারিত ভালোভাবে জেনে নিন।

১ এপ্রিল থেকে যুব সাথী প্রকল্পের টাকা ঢুকবে

মাধ্যমিক পাশ, বেকার যুবক-যুবতী যারা স্থায়ী কোনো কাজের সাথে যুক্ত না এবং চাকরির জন্য চেষ্টা করছে তাদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে রাজ্য সরকারের এই উদ্যোগ। মাসিক ১৫০০ টাকা আগামী ৫ বছর পর্যন্ত পাওয়া যাবে। ২১ থেকে ৪০ বছর বয়সী তরুন-তরুনীরা এই সুবিধা পাবে।

যুব সাথী প্রকল্পের জন্য আবেদন

আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে যুব সাথী প্রকল্পের জন্য আবেদন পদ্ধতি শুরু হবে, এই আবেদন প্রক্রিয়া চলবে ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ অবধি। 

যারা ইতিমধ্যে রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপ এবং প্রকল্প যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐকশ্রী স্কলারশিপ, কন্যাশ্রী, রুপশ্রী ইত্যাদির টাকা অলরেডি পেয়েছে তারাও এই যুব সাথী প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।

তবে যারা সরকারি কোনো স্কিম যেমন লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধুর টাকা নিয়মিত পাচ্ছেন তারা আবেদন করতে পারবে না।

যুব সাথী প্রকল্পের আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন চলবে, অর্থাৎ ছেলে-মেয়েদের সশরীরে নিজেদের কাগজপত্র জমা করতে হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন- সময় যেহেতু কম তাই অনলাইনে আবেদন নেওয়া হবেনা। 

পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে ১ টি করে ক্যাম্প হবে। ঐ ক্যাম্পটি হবে ঠিক দুয়ারে সরকার ক্যাম্পের মতোই। মনে করা হচ্ছে ঐ ক্যাম্প বিডিও অফিসের কাছাকাছি কোনো স্থানে করা হবে। 

আবেদন শুরু হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা অবধি এই আবেদন চলবে। আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৬ ফেব্রুয়ারি তারিখে। এই সময়ের মধ্যে ছুটির দিন বাদের প্রতিদিন আবেদনপত্র গ্রহন করা হবে। 

আরও পড়ুনঃ বাংলার যুব সাথী প্রকল্পের জন্য লাগবে এইসব ডকুমেন্ট? তারপর মাসে ১৫০০ টাকা পাবেন

Leave a Comment